[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাণীনগরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
নওগাঁর রানীনগরে নোট দেওয়ার কথা বলে কমন রুমে ডেকে নিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে শিক্ষক শ্রীদাম কুমার মন্ডল (৪৩) এর বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সভাপতি মো: রাকিবুল হাসান। অভিযুক্ত শিক্ষক উপজেলার দেউলিয়া মনিকহার উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক।
জানা যায়, গত বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে শিক্ষক শ্রীদাম কুমার মন্ডল স্কুল ছুটির পর বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে নোট দেওয়ার কথা বলে অপেক্ষা করতে বলেন। পরে কমন রুমে নিয়ে লাইট বন্ধ করে শিক্ষার্থীকে জড়িয়ে ধরে যৌন হয়রানির চেষ্টা করে। এরপর ভুক্তভোগী শিক্ষার্থী বাড়িতে ফিরে বিষয়টি তার বাবাকে জানালে বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগীর বাবা, সহপাঠী ও স্থানীয় লোকজন বিদ্যালয়ে এসে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবি জানান। তবে অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয়ে না পেয়ে তারা প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এবং রানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক শ্রীদাম কুমার মন্ডলের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটা বন্ধ থাকায় তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সত্যতা নিশ্চিত করে প্রধান শিক্ষক দুলাল চন্দ্র প্রাং বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মিটিং করে বৃহস্পতিবার রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে সাময়িক বরখাস্ত করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।