[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

উল্লাপাড়ায় রাতে ২৭০ পিচ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার রাত দশটার দিকে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ২৭০ পিচ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও সদাগর এক্মপ্রেস লিমিটেড কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস উল্লাপাড়া শাখার ম্যানেজার সোহাগকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আতাউর রহমান জানান গোপন সুত্রের খবরে উল্লাপাড়ার শ্যামলীপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সদাগর এক্মপ্রেস লিমিটেড কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস অফিস থেকে ২৭ বস্তায় থাকা ২৭০ চায়না দুয়ারী জাল আটক করা হয়। এ জাল সদাগর এক্মপ্রেস লিমিটেড কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিসের নিজস্ব একটি কাভার্ড ভ্যানে সিলেট এলাকায় নিতে লোড দেওয়াকালে আটক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ নিষিদ্ধ এ জাল জব্দ করেন। এসময় সিরাজগঞ্জ জেলা মৎস্য অফিসার মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ চত্বরে জব্দ করা জাল রাতেই পুড়িয়ে ধংস করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।