[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গুরুদাসপুরে খাল খনন উদ্বোধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

নাটোরের গুরুদাসপুরে সিধুলী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। ৫১ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে খালটি পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি।

সোমবার বিকেলে উপজেলার তুলসি নদী সংলগ্ন সিধুলী থেকে আইড়মারি বিল অভিমুখে ১ কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে অতিদরিদ্রদের জন্য কর্মসূচি ইজিপিপি প্রকল্প এই কাজটি বাস্তবায়ন করবে। ভেকুসহ প্রতিদিন ১১৯ জন শ্রমিক ৪৩ দিনের মধ্যে খাল পুনঃখনন কাজ সম্পন্ন করবেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।