[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

পাবনাতে ভিন্নধর্মী বৈশাখ উৎস ও জ্ঞান মেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
পাবনার বেড়ায় বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)’র বর্ণাঢ্য আয়োজনে ভিন্নধর্মী বৈশাখ উৎস ও জ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী উপজেলার চর নাকালিয়ার প্রত্যন্ত গ্রামে এ উৎস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন লোকজ খাদ্যদ্রব্য যেমন চিড়া, মুড়ি-মুড়কি, খই, বাতাসা দিয়ে আগত অতিথি বরণ ও অংশগ্রহণ করা পেঁচাকোলা কমিউনিটি ও চর নাকালিয়া কমিউনিটি সদস্যদের পরিচয় পর্ব। অনুষ্ঠানে ব্রেড-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. শহিদুল ইসলাম স্বাগত ও সমাপনী বক্তব্য প্রদান করেন। এরপর আত্মবিশ্বাস ও শেখার অভিজ্ঞতা শেয়ার করে পেঁচাকোলা কমিউনিট ‘র সদস্য মারুফা, দিলরুবা, আরিফুল ও শ্রাবন্তি। গ্রামীণ নৃত্য পরিবেশন করে মোহনা, মাইশা ও আঁখি। নিজেদের শক্তি ব্যবহার করে পরিবর্তন“ শীর্ষক” নাটিকায় অংশ নেন টিম টাইগার এর মুরাদ, আকাশ ও সরোয়ার। অনুষ্ঠানটি সমন্বয়ক করেন ব্রেড-এর প্রোগ্রাম কর্ডিনেটর মো. আশিকুর রহমান ও ব্রেড-এর ডেপুটি ডিরেক্টর হুমায়রা ইয়াসমিন পিয়া। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন চর নাকালিয়া কমিউনিটি সদস্য মোছা. সাদিয়া খাতুন। সহযোগিতা করেন সল্ট ফেসিলিটেটর বায়েজিদ বোস্তামী। এছাড়াও জ্ঞান মেলায় অন্যতম আকর্ষণ ছিল “রাস্তা মেরামত উদ্যোগ” শিশুদের খেলাধুলা ও জলাবদ্ধতা দূরকরণ উদ্যোগ” এবং “ডাস্টবিন স্থাপন ও পরিস্কার পরিবেশ উদ্যোগ” উপস্থাপনা, যেখানে অংশগ্রহণ করেন-কৃষ্ণচূড়া টিম (মনিকা খাতুন), যমুনা টিম(কলি খাতুন, শ্রাবন্তি, রাশেদুল ও সাদিয়া), টিয়া টিম (মারুফা খাতুন ও ফাতেমা খাতুন), জবা টিম(হাজেরা খাতুন ও আনোয়ারা) টিম টাইগার(আরিফুল)। বিভিন্ন কমিউনিটির পক্ষ থেকে “অন্যান্য কমিউনিটির কণ্ঠে পরিবর্তন: বাংলাদেশ কোহর্টের গল্প” উপস্থাপন করেন-কোর্হট পার্টনার কমিউনিটি এপসি বাংলাদেশের সদস্যরা। শেষে লোকাল জারি গান, কবিতা আবৃত্তি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠি খেলা, অতিথি আপ্যায়ন ও সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।