[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
বরিশাল-খুলনা মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন করিব সাগর নিহত। দুর্ঘটনায় বাইক চালক সোহেল গুরুতর আহত হয়েছে। রোববার(১২ এপ্রিল )দুপুর ২ টার দিকে বরিশাল থেকে ঝালকাঠি আসার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রর হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে পরে এ হতাহতের ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল থেকে তাদেরকে আহতাবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সাগরের মরদেহ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ। নলছিটি থানার ওসি আরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানিয়েছে, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর ও ব্যবসায়ী সোহেল হোসেন বরিশাল থেকে ঝালকাঠি ফিরছিলেন। মোটোসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে পরে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে বরিশালের শেবাচিম হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবির সাগরকে মৃত ঘোষণা করেন। সোহেদ আশঙ্কাজনক অবস্থার চিকিৎসাধীন রয়েছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, মহাসড়কের রায়াপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় হুমায়ুন করিব সাগর নামে একজন নিহত হয়েছে। দুর্ঘটনায় বাইক চালক সোহেল হোসেন গুরুতর আহত হয়। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।