[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার(১২ এপ্রিল ) বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।
এসময় জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, এনসিপির জেলা সভাপতি কামরুজ্জামান শাওন, সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জায়েদ হাবিব,  সদর উপজেলা জামায়াতের  আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, শহর সেক্রেটারি সাইফুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের ও সেক্রেটারি আব্দুল আলিম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় ১১ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, কোন টালবাহানা না করে জনগণের রায় বাস্তবায়ন করুন। দেশ বিরোধী কোন ষড়যন্ত্র না করে মানুষের কল্যাণে কাজ করুন। ফ্যাসিবাদী আচরণ করলে পতিত স্বৈরাচারের করুণ পরিণতি ভোগ করতে হবে। অতিদ্রুতই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে; না হলে কঠোর আন্দোলন গড়ে তুলে গণভোটের রায় বাস্তবায়নে বাধ্য করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।