[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
টাঙ্গাইলের নাগরপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল, ডেন্টাল ক্যাম্প এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান  হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে গয়হাটা শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে  গয়হাটা উদয় তারা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শিশু, নারী ও বৃদ্ধসহ সব বয়সী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আগত রোগীরা বিনামূল্যে টিকিট সংগ্রহ করে বিশেষজ্ঞ এমবিবিএস ও ডেন্টাল চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করেন।
ব্যবস্থাপত্র অনুযায়ী ফাউন্ডেশনের পক্ষ থেকে রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধও বিতরণ করা হয়। অর্থাভাবে চিকিৎসা নিতে না পারা অসহায় মানুষগুলো দোরগোড়ায় এমন সেবা ও ফ্রি ঔষধ পেয়ে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গয়হাটা শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ কায়ছার রহমান। অনুষ্ঠানটি পরিচালনা ইঞ্জিনিয়ার  রেজাউল ইসলাম রেজা।  এ সময়  আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার মোঃ শফিকুল ইসলাম চান মিয়া, অধ্যাপক ডাক্তার কৃষ্ণ গোপাল সেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মদ তোফায়েল আহমেদ বাছেদ, সাবেক  প্রধান শিক্ষক আব্দুল  আউয়াল, বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান সহ গয়হাটা ইউনিয়নের বিভিন্ন ব্যক্তিবর্গ অভিভাবক উপস্থিত ছিলেন।
পরে গয়হাটা উদয় তারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এলাকার অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
গয়হাটা শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সুধী সমাজ ও সাধারণ জনগণ। তারা আশা প্রকাশ করেন, সমাজের সামর্থ্যবানরা এভাবে এগিয়ে এলে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা অনেকাংশেই লাঘব হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।