[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাণীনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
নওগাঁর রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি-২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার শিক্ষার্থীদের আয়োজনে ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বিদ্যালয় প্রঙ্গনে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাবেক অভিভাবক সদস্য মোস্তফা ইবনে আব্বাস।

এছাড়া প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক নাজিয়া খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  উক্ত বিদ্যালয় থেকে মোট ১২৮ জন শিক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানা যায়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।