[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

বীরগঞ্জে দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
দিনাজপুরের বীরগঞ্জে পারিবারিক আয় বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে শর্তসাপেক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের ৭০টি হতদরিদ্র পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ হাজার টাকা করে মোট ৭ লাখ টাকা বিতরণ করা হয়।
বুধবার ৮ (এপ্রিল) ২০২৬  ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এপি’র  আয়োজনে এ অর্থ সহায়তা  কর্মসূচিত সভাপতিত্ব করেন নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার, প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা এবং লাইভলিহুড টেকনিক্যাল স্পেশালিস্ট তাহমিদুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দারিদ্র্য হ্রাসে নগদ সহায়তা একটি কার্যকর উদ্যোগ। এ ধরনের সহায়তা প্রান্তিক পরিবারগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে সহায়ক ভূমিকা রাখবে।সেই সাথে প্রাপ্ত অর্থ সঠিকভাবে বিনিয়োগ করতে পারলে পরিবারগুলোর আয় বৃদ্ধি পাবে এবং টেকসই জীবিকা গড়ে উঠবে।
আয়োজকরা জানান, সুবিধাভোগী পরিবারগুলোর জীবনমান উন্নয়নে এ কার্যক্রম ইতোমধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে তারা জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।