[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটোয়ারীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

“ এসো হে বৈশাখ এসো হে …” শুভ বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৮ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আসন্ন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে জাতীয় সঙ্গীত পরিবেশন ও এসো হে বৈশাখ .. গান পরিবেশনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা, বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, পান্তা-ইলিশ উৎসব, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান,চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অন্যতম। আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্বারোপ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন বাঙালী সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আবহমান কাল ধরে বাঙালী অধ্যুষিত জনপদে সার্বজনীন ও অসাম্প্রদায়িক এ উৎসবটি পালিত হয়ে আসছে। বাংলা নববর্ষ বাঙালীর প্রাণের উৎসব। এ উৎসবকে আনন্দমূখর, নিরাপদ পরিবেশে উদযাপন করতে সবার সহযোগিতা কামনা করেন এবং সকল শ্রেণি- পেশার মানুষকে বাংলা নববর্ষ অনুষ্ঠানসমুহে অংশগ্রহণের জন্য আহবান জানান ইউএনও রিপামনি দেবী। সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধাসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।