[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাণীনগরে ভোগান্তি ও অনিয়ম ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে মিলছে জ্বালানী তেল

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

নওগাঁর রাণীনগর উপজেলায় ভোগান্তি ও অনিয়ম ঠেকাতে সকল ফিলিং স্টেশনে ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপের মাধ্যমে দেওয়া হচ্ছে জ্বালানী তেল। ভোক্তাদের হয়রানি ছাড়াই তেল পেতে এবং অনিয়ম ঠেকাতে ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপ চালু করেছে জেলা প্রশাসন। এতে করে উপজেলায় জ্বালানী তেল বিতরণে বৈষম্যের সৃষ্টি না হওয়ায় স্বচ্ছতার ভিত্তিতে তেল পাওয়া যাবে বলে মনে করছেন ভোক্তারা।

 

মঙ্গলবার সকালে রাণীনগরের ৫টি ফিলিং স্টেশনে ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপ স্থাপনের পর তেল সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তেল বিতরণের কার্যক্রম তদারকি করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।

 

উপজেলা সদরের শাহি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে আসা যুবক মো. রাজীব বলেন, অনেকের বাইকে তেল থাকার পরেও লাইনে দাঁড়িয়ে বারবার তেল নেয়। অ্যাপসের মাধ্যমে তেল দেওয়ার ফলে কোন চালক চাইলেই আর নির্দিষ্ট পরিমাণ মোটরসাইকেল চালানোর আগে তেল নিতে পারবে না। আমরা প্রশাসনের কাছে এই অ্যাপস ব্যবস্থা কার্যকর রাখার দাবি জানাই।

 

সিহাব নামে আরেক মোটরসাইকেল চালক জানান, তীব্র রোদে লাইনে দাঁড়িয়ে তেল নিতে অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে। নতুন করে ফুয়েল অ্যাপে তথ্য দেওয়াতে বাড়তি সময় ব্যয় হচ্ছে। এটিকে কিভাবে আরও দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা যায় সেটি নিয়ে প্রশাসনের পদক্ষেপ নেওয়া দরকার।

 

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, অ্যাপের মূললক্ষ্য গাড়ি প্রতি যৌক্তিক ব্যবহার সীমা নির্ধারণপূর্বক জ্বালানি তেলের কালোবাজারি, অনিয়ম, অবৈধ মজুদ এবং একাধিকবার তেল নেওয়ার প্রবণতা বন্ধ করা। অ্যাপসের মাধ্যমে একটি গাড়িতে তেল সরবরাহ করতে মাত্র ১৫-২০ সেকেন্ড সময় বেশি লাগছে। তবে পরবর্তীতে অসাধু ব্যক্তিগণকে শনাক্ত করলে তারা আর লাইনে ভীড় করতে পারবে না। ফলে প্রাপ্য ব্যক্তিগণ বরং এখনকার চেয়ে অল্প সময়েই তেল পাবেন। এটি পুরোপুরি চালু হলে জ্বালানি খাতে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।