[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয়ের প্রতিশ্রুতি চাটমোহর উপজেলা কেমিস্টস্ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি(বিসিডিএস) পাবনার চাটমোহর উপজেলা শাখার কেমিস্টস্ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ৪ এপ্রিল) বেলা ১১ টায় চাটমোহর উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে চাটমোহর উপজেলা (বিসিডিএস) চাটমোহর উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হেলালুর রহমান জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, বিসিডিএস পাবনা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রিয় পরিচালক এফ,এম হুমায়ুন কবির খোকন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, বিসিডিএস পাবনা জেলা শাখার  সহ সভাপতি তারেক ইবনে আনসার, কিমিয়া’র  ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মোস্তফা জামাল শামীম, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সরোয়ার হোসেন, পাবনা জেলা শাখার সিনিয়র সহসভাপতি সাইদুর রশিদ খান পিন্টু, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন,  চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেছুর রহমান বিদুৎ, সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু প্রমূখ।
এসময় চাটমোহর উপজেলার ১১ টি ইউনিয়ের সভাপতি সম্পাদক, পৌর সভার ঔষধ ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ ইউনিয়ন পর্যায়ের সকল ঔষদ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, পাবনা জেলা কেমিস্টস্ এন্ড ডাগিস্টস্ সমিতি একটি সুশৃঙ্খল ঔষদ ব্যাবসায়ী সমিতি। এ সমিতি সরকারের সকল ধরনের নিয়ম কানুন মেনে সরকার নির্ধারিত মূল্যে জনগণের মাঝে  ঔষধ বিক্রয় করে থাকে। নকল ও ভেজালমুক্ত ঔষধ সরবরাহে এ সমিতির সকল সদস্য বদ্ধ পরিকর।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।