[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঝালকাঠিতে রিপোর্টার্স ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
ঝালকাঠিতে রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল শনিবার সকাল ১১ টায় রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি এডভোকেট মিজানুর রহমান মুবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু্’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মেসবাহ উদ্দিন খান রতন, এডভোকেট গোলাম মাওলা শান্ত, এইচ এম দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান প্রমুখ। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ সুনির্দিষ্ট বিষয়ের উপর বক্তব্য রাখেন।
সভায় ৯ মে শনিবার ২০২৬ নবগঠিত কমিটির পরিচিতি সভা ও স্মরণিকা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। এলক্ষ্যে দুটি উপকমিটি গঠন করা হয়েছে। স্মরণিকা ও প্রকাশনা উপকমিটি আহ্বায়ক মেসবাহ উদ্দিন খান রতন ও সদস্য সচিব খান মাইনুদ্দিনসহ ৭ সদস্য বিশিষ্ট উপকমিটি গঠিত হয়েছে। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সরদার সাফায়েত হোসেন ও সদস্য সচিব মোঃ মাসুম খান সহ ১৩ সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যগণ আগামীকাল ৫ এপ্রিল থেকে কার্যক্রম শুরু করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।