[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সলঙ্গার প্রাণকেন্দ্র থেকে অগ্রণী ব্যাংক সরানোর গুঞ্জন : ব্যবসায়ীদের উদ্বেগ 

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
সিরাজগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র সলঙ্গায় দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যাংকিং সেবা দিয়ে আসা “অগ্রণী ব্যাংক পিএলসি” শাখা স্থানান্তরের গুঞ্জণে এলাকাজুড়ে উদ্বেগ ও হতাশা বিরাজ করছে।
“দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯৮৭ সাল থেকে যাত্রা শুরু করা “অগ্রণী ব্যাংক পিএলসি” ঘুড়কা শাখাটি প্রথমে টিনের ঘরে কার্যক্রম চালালেও পরবর্তীতে সলঙ্গা বাজারের প্রাণকেন্দ্রে বহুতল ভবনের দ্বিতীয় তলায় গত ১৫ বছর ধরে সফলভাবে গ্রাহক সেবা প্রদান করে আসছে।
ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধ ও জনবহুল এই এলাকায় ব্যাংকটির অবস্থান হওয়ায় গ্রাহক ও ব্যবসায়ীরা নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে লেনদেন করতে পারছেন। চারপাশে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উপস্থিতি সত্ত্বেও এই শাখাটি লেনদেন ও সেবার মানে আলাদা আস্থা তৈরি করেছে।
তবে সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহলের প্রভাবে ব্যাংকটি সলঙ্গা বাজারের বাইরে কুঠিরপাড়া নামক তুলনামূলক নির্জন ও ঝুঁকিপূর্ণ এলাকায় স্থানান্তরের পরিকল্পনা চলছে বলে গুঞ্জণ উঠেছে। এতে গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
গ্রাহকদের অভিযোগ,কুঠিরপাড়া এলাকায় ব্যাংক স্থানান্তরিত হলে লেনদেন করতে গিয়ে নিরাপত্তাজনিত ঝুঁকি বাড়বে,এমনকি ব্যাংকের ব্যবসায়ও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।
স্থানীয় ব্যবসায়ী ও ব্যাংকের বিভিন্ন হিসাবধারী গ্রাহকদের মধ্যে আব্দুস সালাম,কে.এম আমিনুল ইসলাম, মোজাম্মেল হক,মনিরুজ্জামানসহ অনেকেই জানান,“বর্তমান স্থান থেকে ব্যাংক সরানো হলে আমাদের দৈনন্দিন লেনদেনে চরম ভোগান্তি তৈরি হবে এবং নিরাপত্তা ঝুঁকিও বেড়ে যাবে।”
এ পরিস্থিতিতে ইতোমধ্যেই শতাধিক গ্রাহক ও ব্যবসায়ী অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন।
স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ী মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরেজমিনে তদন্ত করে জনস্বার্থ বিবেচনায় “অগ্রণী ব্যাংক পিএলসি” ঘুড়কা শাখাটি বর্তমান স্থানেই বহাল রাখার জোর দাবী জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।