[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গুরুদাসপুরে সড়কের প্রায় ৪ শতক জায়গা দখলমুক্ত করল প্রশাসন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

অবশেষে দখলমুক্ত হলো গুরুদাসপুরের পার-গুরুদাসপুর ব্রীজ সংলগ্ন রাজ্জাক মোড়ের প্রায় চার শতক জায়গা। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম উপস্থিত থেকে তিনরাস্তার ওই মোড়ের দুইপাশে অবৈধভাবে দখলকৃত জায়গা উদ্ধার করেন।
জানা যায়, অভিযানে চালিয়ে দখলকৃত ওই সড়কের পিলার ও বাঁশ-খুটি উচ্ছেদ করা হয়। একই সাথে দুুই বাড়ির মালিককে অবৈধ স্থাপনা ও গাছপালা সরিয়ে নিতে ৭ দিনের সময় দেন এসিল্যান্ড। এসময় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরাসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
সরেজমিন দেখা গেছে, সড়কের সরকারি পিলার তুলে ফেলে বাড়ির সীমানা নির্মাণ করেছিলেন আব্দুর রহিম ও বুদু মিয়া। ফলে রাস্তাটি সংকুচিত হয়ে যানবাহন ও পথচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনা-দুর্ভোগ পোহাতে হতো। অবশেষে সড়কের মোড়টি প্রসস্তকরণের পাশাপাশি মোড়ের চার শতক জায়গা দখলমুক্ত করল প্রশাসন।
স্থানীয় রাজ্জাক আলী, জাহিদুল ইসলাম, নাইমসহ অনেকে জানান, ‘তিনরাস্তার মোড়টি এখন অনেক প্রসস্ত। দুর্ঘটনার আশঙ্কা কমে গিয়ে সড়কের সৌন্দর্য বেড়েছে। এজন্য এসিল্যান্ড স্যারকে ধন্যবাদ।’
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম বলেন, সড়কটির অবৈধ স্থাপনা অপসারণে দখলদারদের ৭ দিনের সময় দেয়া হয়েছে। প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।