[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটোয়ারীতে জ্বালানী অবৈধ মজুদ ও উচ্চমূল্যে গোপনে বিক্রির অপরাধে জেল-জরিমানা

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারীতে জ্বালানী (অকটেন) অবৈধ মজুদ ও উচ্চমূল্যে গোপনে বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতের রায়ে জেল-জরিমানা হয়েছে। জানাগেছে, শুক্রবার (৩ এপ্রিল) গভীর রাতে উপজেলার বড়দাপ (পল্লীবিদ্যুৎ মোড়) এলাকার আরিফ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ আরিফ হোসেন (২৭) ১৯৮০ লিটার অকটেন অবৈধভাবে মজুদ করে উচ্চমূল্যে বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান সঙ্গীয় অফিসার ও পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অবৈধভাবে উচ্চমূল্যে অকটেন বিক্রির সময় হাতে নাতে ক্রেতা-বিক্রেতাকে আটক করতে সক্ষম হয় ভ্রাম্যমান আদালতের চৌকশ অভিযানকারী টিম। তাৎক্ষনিক বড়দাপ গ্রামের মোঃ আবুল কাসেমের পুত্র আরিফ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ আরিফ হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে জ্বালানী মজুদ ও উচ্চমূল্যে গোপনে বিক্রি করার অপরাধে বাংলাদেশ পেট্রোল আইন ২০১৬, ২০(১)(ক) ধারা মোতাবেক ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫,০০০/- (পাঁচ হাজার) টাকার অর্থাদন্ডাদেশ এবং অবৈধভাবে জ্বালানী (অকটেন) ক্রেতা সুখ্যাতি গ্রামের মোকসেদ আলীকে ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। এসময় ১৯৮০ লিটার অকটেন জব্দ করা হয়। জব্দকৃত অকটেন পরদিন শনিবার ন্যায্যমূল্যে প্রকাশ্যে বিক্রি করা হবে মর্মে ঘোষনা দেন উপজেলা নির্বাহী অফিসার। ইউএনও রিপামনি দেবী বলেন, সাধারণ মানুষের জ্বালানী দুর্ভোগ লাঘবের জন্য উপজেলা প্রশাসন ,পুলিশ প্রশাসনকে নিয়ে রাত দিন নির্ঘুম পরিশ্রম করে যাচ্ছে । আর কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানী অবৈধ মজুদ রেখে বাজারে সংকট তৈরী করছে। এবার সতর্কতামূলক শাস্তি দওয়া হলো। এরপর আবারো একই অপরাধ করলে বিধি মোতাবেক যে শাস্তি দেওয়া হবে, তার শাস্তি দেখলে অন্যান্য অসাধু ব্যবসায়ীরা কোনদিন এমন অপরাধ করার সাহস করবে না।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।