শনিবার , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদীতে ছাত্রনেতা সোহাগ হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল নেতা ও উপজেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব ইমরান হোসেন সোহাগকে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে পৌর শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারের ১নং গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন, ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, ছাত্রদল নেতা নাজমুল হাসান রিশাদ, মাহমুদুল ইসলাম শাওন, মোস্তাফিজুর রহমান বিটুসহ আরও অনেকে। বক্তারা বলেন, ইমরান হোসেন সোহাগ রাজপথের একজন সৈনিক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। গতকাল রাতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাঁর খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।