পাবনার আটঘরিয়া উপজেলায় খরিপ/২০২৫-২৬ মৌসুমে বাস্তবায়ন যোগ্য কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় পাট,তিল, মুগ ও আউস ফসলের উৎপাদন সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২এপ্রিল) সকালে আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।
আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মাহমুদা মোতমাইন্না এর সভাপতিত্বে এসময় বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.নাজমুল হোসাইন,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীন, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল হক,আরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম,
রাসেল মাহবুব,আব্দুর রব,জাবর আলী, মনিরুজ্জামান, নুর- ই আলম, রঞ্জু মিয়া, সারমিন আক্তার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষকগণ।
এসময় উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে পাট, তিল ও মুগ চাষে উৎসাহিত করার জন্য উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয় । এতে কৃষকরা কম উৎপাদন খরচে বেশি লাভবান হবেন। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌর সভায় মোট ১০০০ হাজার জন কৃষকের মাঝে পাট, তিল, মুগ ও আউস ফসলের উৎপাদন সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।