বৃহস্পতিবার , ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বাৎসরিক ১৫ হাজার টাকা পরিত্যক্ত জমি লিজ নিয়ে লাউ চাষে সফল আটঘরিয়ার কৃষক বিল্লাহ 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
কৃষক বিল্লাহ হোসেন। তার স্বপ্ন ছিল উন্নত জাতের লাউ চাষ করবেন। উপজেলার অভিরামপুর গ্রামের আজিজুল ইসলামের পরিত্যক্ত ৩৩ শতাংশ জমি
আটঘরিয়া পৌর সভার কৃষক বিল্লাহ হোসেন
বাৎসরিক ১৫ হাজার টাকা লিজ নিয়ে লাউ চাষ শুরু করেন।
বাড়ির সামনে ৩৩ শতক পরিত্যক্ত জায়গায় জীবনের প্রথম বার শাহেনশাহ জাতের উচ্চ ফলনশীল লাউ চাষ করে সফল হয়েছেন বিল্লাহ হোসেন নামের এক প্রান্তিক কৃষক। ওই প্রান্তিক কৃষকের বাড়ি আটঘরিয়া পৌর সভার বটতলা গ্রামে।
৩৩ শতক জমিতে লাউ চাষে তার খরচ মাত্র ৫০ হাজার হাজার টাকা হয়। তিনি এযাবৎ লাউ বিক্রয় করেছেন ২ লাখ হাজার টাকা। আরও ১০ থেকে ১২ হাজার টাকা বিক্রয় করার আশা করছেন তিনি।
খরচ বাদে কৃষক বিল্লাহ হোসেনের ভালো টাকা লাভ হবে বলে মনে করছেন এই কৃষক। কম খরচ ও অল্প সময়ে এমন লাভের হিসাব দেখে লাউ চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের।
কৃষক বিল্লাহ হোসেন এবার মাত্র কয়েক মাসের মধ্যে লাউ চাষে অভাবনীয় লাভ পেয়ে খুশি হয়েছেন তিনি।
উপজেলা কৃষি বিভাগ জানায়, শাহেন শাহ জাতের একটি উচ্চ ফলনশীন লাউ জাত। এ জাতের লাউ বপনের ৫ থেকে ৭ দিনে চারা হয় এবং ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে ফুল ও ফল ধরে।
এছাড়া ৬০ থেকে ৭০ দিনের মধ্যেই বাজারজাত করা যায়। এ লাউ দেখতে সুন্দর ও তরতাজা। খেতেও সুস্বাদু। এছাড়া বাজারে চাহিদা ও ফলনে বেশি হওয়ায় এ লাউ চাষে কৃষকের আগ্রহ দিন দিন বাড়ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষক বিল্লাহ হোসেনের বাড়ি সংলগ্ন সবজি বাগানের মাচায় ঝুলছে গোলে রঙের শাহেনশাহ জাতের অসংখ্য লাউ। যে দিকে তাকানো যায় শুধু লাউ আর লাউ। বাগানের এসব ঝুলন্ত কচি লাউ দেখলে যে কোন মানুষের চোখ জুড়িয়ে যায়।
কৃষক বিল্লাহ হোসেন এ সবজি বাগানে জৈব সারের সাথে সামান্য রাসায়নিক সার ব্যবহার করেছেন। অন্য দিকে কীটনাশক ও বালাই নাশক ব্যবহারের প্রয়োজন বেশি হয়নি। এজন্য বিষমুক্ত নিরাপদ ও  পরিবেশ বান্ধব বিল্লাহ সবজি বাগানের লাউ খেতে যেমন সুস্বাদু বাজারেও এ সবজির চাহিদা বেশি।
কৃষক বিল্লাহ জানায়, বাড়ির সামনে আনুমানিক ৬৬ শতাংশ জায়গা সারা বছর পরেই থাকে। অভিরামপুর গ্রামের আজিজুল ইসলামের কাছ থেকে বাৎসরিক ১৫ হাজার টাকা লিজ নিয়ে শাহেন শাহ জাতের লাউ চাষ শুরু করি।
উপসহকারী কর্মকর্তার পরামর্শ নিয়ে জীবনের প্রথমবার লাউচাষ শুরু করি। শাহেনশাহ জাতের লাউ বীজ সংগ্রহ করে প্রথম সপ্তাহে বপন করেছিলাম। দুই মাস পরিচর্যা করা পর আমার সবজি বাগানে অসংখ্য লাউ আসে।
আজ থেকে  ১৫-২০ দিন আগে থেকেই লাউ বাজারজাত করা শুরু করেছি। এবার  বাজারে তরিতরকারির দাম থাকায় লাউয়ের দামও ভালো পাচ্ছি।
ওজন ভেদে প্রতিটি লাউ খুচরা ৪০ থেকে ৫০ টাকা এবং পাইকারী ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি করেছি। আরও  ১৫ থেকে ২০ হাজার টাকার লাউ বিক্রি করার আশা করছি। মাচা তৈরী সহ আমার মোট খরচ ৫০ হাজার টাকা।
কৃষক বিল্লাহ আরও জানায়, আমি উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় পার্টনার প্রকল্প থেকে প্রশিক্ষণ গ্রহণ আমি এই শাহেনশাহ জাতের লাউ চাষ শুরু করি। লাউচাষে আমি কোন কীটনাশক ও বালাইনাশক ব্যবহার করি নাই। পঁচা কচুরীপানা, জৈব সারের সাথে সামান্য পরিমান রাসায়নিক সার ব্যবহার করেছি। এবছর আমি ২ লাখ টাকার লাউ বিক্রি করেছি।
উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল হক জানান, কৃষক বিল্লাহ হোসেন এই শাহেনশাহ জাতের বয়োপেস্টসাইট ব্যবহার করে কি ভাবে লাউ চাষ করা হয় এবিষয়ে তাকে সর্বক্ষনিক পরামর্শ দিয়ে থাকে।
আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না জানান, চলতি ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে আটঘরিয়া উপজেলায় পাঁচটি ইউনিয়ন ও একটি পৌর সভা বিভিন্ন সবজির চাষ হয়েছে।
কৃষকরা বয়ো পেস্টিসাইট ব্যবহার করে বিষমুক্ত লাউ চাষ করছেন। বাজারে লাউয়ের চাহিদা  থাকায় ও নায্য দামে বিক্রি করতে পেরে লাভবান হয়েছেন কৃষকরা। কৃষি অফিস থেকে কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।