মঙ্গলবার , ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে জালনোট ও মাদকসহ গ্রেপ্তার ৫

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ জালনোট-মাদকসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। অভিযানে মোট ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জালনোট ও ১৯৬ বোতল মাদক উদ্ধার করা হয়। ৩০ মার্চ সোমবার বেলা সাড়ে ১১টায় র‍্যাব-১২ সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গত রোববার বিকেলে সলঙ্গা থানার হাতিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে ৫১ হাজার টাকার জালনোটসহ রবিউল ইসলাম (২০) ও আবুল হাসান (২৯) কে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘোপাকান্দি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আরও ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধার করা হয়।

অপরদিকে, একইদিনে সকালে সিরাজগঞ্জ সদর থানার শিয়ালকোল বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১৯৬ বোতল ইয়াবা ও ৪টি মোবাইল ফোনসহ মোস্তাফিজুর রহমান (৩০), মনিরুজ্জামান (৩৯) ও রেজিনা বেগম (৩৫) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।