বুধবার , ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

রাজশাহীতে সরকারি সেবা প্রদানকারী ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় নগরীর একটি রেস্তোরাঁয় এই সংলাপের আয়োজন করা হয়।

খান ফাউন্ডেশন বাস্তবায়িত ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বাস্তবায়ন সহযোগিতায় ছিল সমতা নারী কল্যাণ সংস্থা এবং লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস)।

পুরো প্রক্রিয়াটিতে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করেছে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং জিএফএ সিটিজেনশিপ।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা উপ-পরিচালক শফিকুল ইসলাম বলেন, “একটি জাতির মূল চালিকাশক্তি হলো তার যুবসমাজ। রাজশাহী জেলার যুবকদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে যুব উন্নয়ন অধিদপ্তর নিরলস কাজ করে যাচ্ছে।”

তিনি জানান, বেকার যুবক ও যুবতীদের জন্য কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, ব্লক-বাটিক এবং মৎস্য চাষসহ বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণ শেষে সহজ শর্তে ‘যুব ঋণ’ প্রদানের সুযোগও আছে বলে তিনি উল্লেখ করেন। তবে মাঠ পর্যায়ে জনবল সংকট এবং নিবন্ধন নেওয়ার পর সংগঠনগুলোর নিষ্ক্রিয়তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

সংলাপে খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রকল্পের লক্ষ্য ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বক্তারা বলেন, সরকারের অসংখ্য জনকল্যাণমূলক সেবা থাকলেও তথ্যের অভাব বা সমন্বয়হীনতার কারণে সাধারণ মানুষ অনেক সময় সেবা থেকে বঞ্চিত হয়। এ সময় সুশীল সমাজের প্রতিনিধিদের কেবল ত্রুটি না ধরে সমাধানের পথ দেখাতে এবং জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লফসের নির্বাহী পরিচালক ও সাবেক নারী কমিশনার শাহনাজ পারভীন লক্ষ্মী, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী, অগ্রগামী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক রবিউল ইসলাম, সুরভি মহিলা সমিতির সভাপতি মাকসুদা বেগম এবং খান ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা নিমাই চন্দ্র সরকার ও শিরিনা আকতার।

এছাড়াও রাজশাহী বারের নারী আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মএলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।