মঙ্গলবার , ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিস্থ জবিয়ান কমিটি গঠন- আহ্বায়ক ইলিয়াস বেপারী, সদস্য সচিব বাচ্চু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

ঝালকাঠিস্থ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবিয়ান) প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।ঝালকাঠি সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বেপারীকে আহ্বায়ক রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুকে সদস্য সচিব করে ২৩ সদস্যের কমিটি করা হয়েছে। ৩০মার্চ সোমবার সন্ধ্যা ৭টায় শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে ঝালকাঠি সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বেপারী’র সভাপতিত্বে ও রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ, ঝালকাঠি সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো: জামাল হোসেন, জগন্নাথ বিশ্ব বিদ্যালয় (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো: খলিলুর রহমান প্রমুখ।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো: ইমতিয়াজ আহমেদ, মো: জামাল হোসেন, মো: খলিলুর রহমান, দেবশ্রী বিশ্বাস, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, মেহেদী হাসান, এস. জাকির হোসেন, মো: সালাউদ্দিন, মো: গোলাম রাব্বী, মোহাম্মদ বাকী বিল্লাহ, মো: সাইফুর রহমান, শুকদেব বিশ্বাস, মো: জাকিরুল হক সরকার, মো: মাইনুল ইসলাম, এস.এম. মনিরুজ্জামান, মো: রুম্মান হোসেন, মো: তৌহিদ খান, মো: মিজানুর রহমান, মো: সাব্বির, মো: মেহেদী হাসান শাওন। প্রয়োজনে এই কমিটির পরিধি আরো বৃদ্ধি এবং আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সভার সভাপতি অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বেপারী বলেন, আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে জবি’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। তিনি এ ধরনের প্রোগ্রাম আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আমরা ঝালকাঠিস্থ জবিয়ান সংগঠনকে শক্তিশালী করে সামাজিক ও সাংস্কৃতিক কাজে আত্ম নিয়োগ করবো এবং নিজেদের মাঝে ভ্রাতৃত্ববোধ তৈরি এবং একে অপরের ভালো মন্দে পাশে থাকার চেষ্টা করবো। এছাড়াও আমরা একে অপরের সহায়ক ভুমিকা পালন করবো। অনুষ্ঠানে আগত সকল শিক্ষার্থীদেরকে আয়োজকদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।