মঙ্গলবার , ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক ‎

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

পাবনার ঈশ্বরদীতে বিপুল পরিমাণ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২।, র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ মার্চ) রাত ৯ টার সময় ঈশ্বরদী থানাধীন আমিনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোম্পানি কমান্ডার লেঃ ওয়াহিদুজ্জামান (এস) বিএন এর নেতৃত্বে র‍্যাবের একটি দল অংশগ্রহণ করে।

অভিযানকালে মোঃ সুমন মন্ডল (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি নাটোর জেলার লালপুর থানার ভাদুর বটতলা (পুরাতন ঈশ্বরদী) এলাকার বাসিন্দা। এসময় তার নিকট থেকে মোট ৭৫ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে ৩২ বোতল ফেন্সিডিল, ৪০ বোতল ইস্কাফ এবং ৩ বোতল ফেয়ারডিল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।