পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ মার্চ) বিকাল ৪ টা ২৫ মিনিটের দিকে ডিবি পুলিশের একটি দল ঈশ্বরদী পৌরসভার ৩ নং ওয়ার্ড এলাকার পিয়ারপুর বাজারে অভিযান চালায়। এ সময় এক ব্যক্তিকে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাকে অনুসরণ করা হয় এবং পরে পিয়ারপুর কোর্টপাড়া জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।আটককৃত ব্যক্তি মোঃ গোলাম রব্বানী (৩৪)। তার দেহ তল্লাশি করে একটি লোহার তৈরি ৮ চেম্বার বিশিষ্ট রিভলবার ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছ থেকে একটি নোকিয়া বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গুলি নিজের কাছে রাখা এবং তা বিক্রয়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির কোনো বৈধ কাগজপত্র সে দেখাতে পারেনি। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রক্রিয়া রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মঙ্গলবার , ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
ঈশ্বরদীতে ডিবি পুলিশের অভিযানে অবৈধ অস্ত্রসহ আটক -১
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬