সোমবার , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাপাহারে নারীদের ধর্মীয় শিক্ষার প্রসারে  খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা  

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ মার্চ, ২০২৬
নওগাঁর সাপাহারে নারীদের ধর্মীয় শিক্ষার প্রসারে উপজেলার বিনোদপুর দক্ষিণ পাড়ায় অবস্থিত জামিয়া ইসলামিয়া খাতুনে জান্নাত মহিলা হিফজ ও ক্বওমী মাদ্রাসা ব্যাপক সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। বিশুদ্ধ কোরআন তিলাওয়াত, হেফজ (মুখস্থকরণ) এবং ধর্মীয় অনুশাসন শিক্ষার মাধ্যমে এই প্রতিষ্ঠান নারী শিক্ষার হার বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে । বিশেষ করে এটি গ্রামাঞ্চলে আবাসিক ও অনাবাসিক সুব্যবস্থায় হাফেজা তৈরির এই ধারা নারী সমাজকে সুশিক্ষিত করে তুলছে।
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত, ইরান। চেয়ারম্যান, তাহসিনুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ। সিনিয়র ট্রেইনার, অনলাইন হেফজ মাদ্রাসা( আল-মাদরাসাতুল আরাবিয়া বাংলাদেশ। আন্তর্জাতিক হাফেজ কারী মোঃ মুয়াজ্জম হোসাইন এর পরিচালনায় ও মুরুব্বী হাকিমুন নফছ আল্লামা মুফতি মুসতাকুন্নবী কাসেমী দামাত বারাকাতুহুমের পরামর্শে পরিচালিত এই মহিলা হাফেজিয়া মাদ্রাসার অগ্রগতির মূল দিকসমূহ হলো দ্রুত হেফজ অর্জন: বয়স্ক মহিলাদের কুরআন শিক্ষা ও তালিমের ব্যবস্থা রয়েছে, বছরে ৪ বার নূরানী, নাজেরা ও  হিফজ শিক্ষিকাদের প্রশিক্ষণ গ্রহণ, আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ও যোগ্য শিক্ষিকা দ্বারা পাঠদান, মেধাবী ছাত্রীরা অল্প সময়ে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন কিতাব বিভাগ ও জেনারেল বিভাগের প্লে হতে দশম শ্রেণী পর্যন্ত পড়া ও পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা মানসম্মত শিক্ষা পরিবেশ: পবিত্র ও পরিপাটি পরিবেশে বিশুদ্ধ তিলাওয়াত ও হেফজ শিক্ষা দেওয়া হচ্ছে, যা অত্র এলাকায় প্রশংসিত হচ্ছে।
সরজমিনে গিয়ে জানা যায়,সামাজিক সচেতনতা সহ অভিভাবকরা কন্যা শিশুদের ধর্মীয় শিক্ষার জন্য এসব প্রতিষ্ঠানে পাঠানোর ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছেন। ২০২৫ সালে স্থাপিত হলেও ইতিমধ্যেই শিক্ষার্থীর সংখ্যা ৩০ এর ঊর্ধ্বে।
পরিচালক হাফেজ ক্বারী মোঃ মুয়াজ্জম হোসাইন এর তত্ত্বাবধায়নে  মাদ্রাসায় স্বাস্থ্যসম্মত ও নিরাপদ আবাসিক ব্যবস্থা রয়েছে, যা মেয়েদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করে।
এই মাদ্রাসার ছাত্রীরা শুধু কুরআন মুখস্থ নয়, বরং ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করে সুনাগরিক হিসেবে গড়ে উঠছে।
বর্তমানে মাদ্রাসাটিতে ভর্তির কার্যক্রম চালু রয়েছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।