মঙ্গলবার , ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সলঙ্গায় সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ মার্চ, ২০২৬
পেশাগত সাংবাদিকদের অন্যতম সংগঠন “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি” কার্যালয়ে গতকাল বিকেলে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত হয়।
এ সময় রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সম্মানিত অতিথিবৃন্দসহ সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে রায়গঞ্জ ও  সলঙ্গা থানা এলাকার সমস্যা,সম্ভাবনা ও উন্নয়নের কথা তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাহেদ আলী।সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সাধারণ সম্পাদক রুহুল আমিন বকুল,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,রায়গঞ্জ প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম আবির,দৈনিক আমার দেশ রায়গঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম হিরো,সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক কে.এম আল আমিন,দৈনিক নয়া দিগন্ত রায়গঞ্জ প্রতিনিধি সোহেল রানা,  রাজধানী টিভির স্টাফ রিপোর্টার সুলতান মাহমুদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
​অনুষ্ঠানে সাংবাদিকরা এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।এ ছাড়াও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।