সোমবার , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

দি জেন্টলম্যান’স কাট এর আয়োজনে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ মার্চ, ২০২৬

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে শহরের আব্দুল হামিদ সড়কের লতিফ টাওয়ারের দি জেন্টলম্যান’স কাট এর গ্রাহকদের উৎসাহিত করতে র‌্যাফেল ড্র’র কুপন দেওয়া হয়েছিল। গতকাল সন্ধ্যায় ক্রেতাদের সেই কাক্সিক্ষত সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

র‌্যাফেল ড্র’র পূর্বে খন্দকার রফিকুল ইসলাম হীরার সভাপতিত্বে ও সাংবাদিক আর কে আকাশের সঞ্চলনায় বক্তব্য রাখেন, পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সাবেক সভাপতি ফরিদুল ইসলাম খোকন, বিশিষ্ট্য ঠিকাদার ও ব্যবসায়ী খন্দকার শফিকুর রহমান লালু, বাংলাদেশ পেট্্েরাল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব আবুল আহসান খান রেয়ন, পাবনা জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু, লতিফ গ্রুপের সোহান বিশ্বাস, সাজিদ বিশ্বাস, আদনিন বিশ্বাস, প্রমূখ।
এসময় আশরাফ হোসেন, আমিনুল ইসলাম নিক্সন,তানভীর আহমেদ জনি, ইমদাদুল হক মুকুল, জান্নাতুল ফেরদৌস তানিয়া, খন্দ. নিয়ামূল হাবিব সেতু, নাজনীন সুলতানা রিনি, সোহেল রানা, খন্দ. হুমায়ন হাবিবসহ পাবনার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, সঙ্গীত শিল্পী শেখ মহিউদ্দিন মিন্টু, রবিরাজ, নাহিদুজ্জামান নাহিদ, নিপা, মিম এবং বাদ্যযন্ত্রে ছিলেন, নাহিদুজ্জামান নাহিদ (বেজ গিটার), সৌরভ (লিড গিটার), হাবলু (প্যাড) মেজবাহ (কি-বোর্ড)। ইভেন্ট ম্যানেজেমেন্টর দায়িত্বে ছিল নীলাকাশ ইভেন্ট ম্যানেজমেন্ট ও সাউন্ড সিস্টেমে রিদম সাউন্ড।

রাফ্রেল ড্রতে পুরস্কার হিসেবে ১ম পুরস্কার ওয়ালটন ফ্রিজ, ২য় পুরস্কার এলইডি টিভি, ৩য় পুরস্কার অপ্পো মোবাইল, ৪র্থ পুরস্কার ইনডাকশন চুলা, ৫ম পুরস্কার রাইচ কুকুার, ৬ষ্ঠ পুরস্কার সাউন্ড বক্সা, ৭ম পুরস্কার জুম ক্যালেন্ডার, ৮ম পুরস্কার ২০ সেটের ডিনার সেট, ৯ম পুরস্কার মাল্টি কুকার, ১০ম পুরস্কার ২৬ সেটের প্যান, ১১তম পুরস্কার ১২ সেটের ডিনার সেট, ১২তম পুরস্কার ইস্ত্রি, ১৩তম পুরস্কার ১৫ সেটের স্যুপ সেট, ১৪তম পুরস্কার ১৪ সেটের স্যুপ সেট, ১৫তম পুরস্কার ৭ সেটের স্যুপ সেট, ১৬তম পুরস্কার রাইচ প্লেট, ১৭তম পুরস্কার স্যুপ সেট, ১৮তম পুরস্কার রাইচ প্লেট, ১৯তম পুরস্কার ওয়াটার হিটার, ২০তম পুরস্কার ফ্লাস্ক মোট বিশটি পুরস্কার দেয়া হয়।

আগত অতিথিবৃন্দ ও সর্বসাধারণের সামনে স্বচ্ছতার সঙ্গে একটি আনন্দঘন পরিবেশে উক্ত র‌্যাফেল ড্র অনুষ্ঠিত করতে পেরে দি জেন্টলম্যান’স কাট এর স্বত্বাধিকারী রায়হানুল হাবিব হৃদয় ও ইরফানুল হাবিব ইরফান সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সামনের দিকে এ ধরনের অনুষ্ঠান বা যে কোনো ভালো বিষয়ে সকলের সুপরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।