সোমবার , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

গোপালপুরে চিরকুট লিখে কলেজ ছাত্রের আ*ত্ম*হ*ত্যা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ মার্চ, ২০২৬
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা-এর ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। মোহাম্মদ মেহেদী হাসান (১৮) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। তিনি ওই গ্রামের মোঃ লাল মাহমুদের ছেলে এবং নারুচি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, পারিবারিক অভিমান থেকে রবিবার বিকেল প্রায় ৩টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন মেহেদী। ঘটনার পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় নিচে নামাতে সক্ষম হয়।
ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে মেহেদী লিখেছেন, তিনি বাবা-মাকে খুব ভালোবাসেন, নামাজকে জান্নাতের চাবি মনে করেন এবং আল্লাহর ওপর ভরসা করেন। এছাড়া তিনি অনুরোধ করেন যে, তার মৃত্যুর জন্য কেউ যেন তার পরিবারকে দোষারোপ না করে এবং পরিবারের ওপর কোনো কষ্ট চাপিয়ে দেওয়া না হয়।
এ বিষয়ে গোপালপুর থানার তদন্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ জানান, পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে সে কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মেহেদীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।