টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাগরপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মো. আবুল হোসাইনের সম্মানিত মাতার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৮ মার্চ) বাদ আসর নাগরপুর উপজেলার বিভিন্ন স্থানে অবস্থানরত ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দের পক্ষে সাবেক উপজেলা সভাপতি ডা. এম. এ. মান্নান এই দোয়া মাহফিলের আয়োজন করেন।এতে
মুসল্লিরা মরহুমার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আর আখিরাতই চিরস্থায়ী। তাই প্রত্যেক মুসলমানের উচিত আল্লাহভীরু জীবন গঠন করা এবং মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকা। তারা মরহুমার জন্য আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদাউস কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নের বায়াপুষা গ্রামে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। পরবর্তীতে বারাপুষা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আল্লাহ তায়ালা মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুন—এ কামনাই সকলের। আমিন।