শনিবার , ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

লুটপাট ও মিথ্যা মামলায় বাড়িঘর ছাড়া চকবিষ্ণুপুর গ্রামের একটি অসহায় পরিবার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

লুটপাট ও মিথ্যা মামলার শিকার হয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় রাস্তায় দিন যাপন করছেন সাপাহারের অদূরবর্তী পোরশা চকবিষ্ণুপুর গ্রামের অসহায় একটি পরিবার।
গত ১৭ মার্চ রাতে চকবিষ্ণুপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর পুত্র নজরুল ইসলাম এর বসত বাড়িতে অতর্কিতভাবে হামলা চালিয়ে টাকা পয়সা, সোনা রুপা, ধান, চাউল, সরিষা, ও তৈল লুটপাট করে আগুন লাগিয়ে দিয়েছে তারই আপন ভাই আব্দুর রশিদ সঙ্গীও সন্ত্রাসী বাহিনী দ্বারা ঘটনাটি ঘটিয়েছে।
এবং ক্ষমতার দাপট খাটিয়ে উল্টো মারপিটের মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবারের ৫ জনের নামে।
অপরদিকে ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে তার ছেলে মুরসালিন বাদী হয়ে পোরশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযোগের পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগে বলা হয়েছে ঘটনার দিন আব্দুর রশিদ পরিবারের লোকজন সহ সন্ত্রাসী বাহিনী ভাড়া করে বিভিন্ন দেশীয় অস্ত্র সহ নজরুলের বাড়িতে হাঙ্গামা করে এ সময় ২ লক্ষ টাকা, দেড় ভরি স্বর্ণ, ২০ মন ধান, ১০ মন চাউল, ৩০ মন সরিষা, ১ ব্যারেল জ্বালানি তেল ও সংসারে থাকা যাবতীয় মালামাল লুট করে নেয়ার পরে আগুন ধরিয়ে দেয়।
সরজমিনে গিয়ে জানা যায় ভুক্তভোগী পরিবারটি মিথ্যা মামলায় অন্তর্ভুক্ত সদস্যরা জামিন পেলেও তাদের ভয়ে আতঙ্কে থাকায় বাড়িতে প্রবেশ করার সাহস পাচ্ছে না অন্য লোকের বাড়ি সহ বিভিন্ন স্থানে দিনরাত্রি জাপন করছে।
এ বিষয়ে মামলার বাদী আব্দুর রশিদ এর জামাতা শাকির এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান বিষয়টি পারিবারিক এবং জায়গা জমি সংক্রান্ত বিষয়ে দুই পক্ষের মধ্যে মারপিট এর ঘটনা ঘটে তারা আমার শ্বশুর সহ পরিবারের অনেকের উপর নির্মমভাবে মারপিট করে রক্তাক্ত জখম করায় ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।