শুক্রবার , ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ৭৭ পরিবারকে সম্মাননা, আবেগঘন পরিবেশে স্মৃতিচারণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

পাবনার ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২৬ মার্চ) দুপুরে পৌর সদরের দক্ষিণ মেন্দা কালীবাড়ি এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান। তিনি বীর মুক্তিযোদ্ধাদের পিতার আসনে বসিয়ে সম্মান জানান, যা পুরো আয়োজনকে করে তোলে আবেগঘন।

এ সময় ৩৭ জন জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং প্রয়াত ৪০ জন মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। মোট ৭৭টি মুক্তিযোদ্ধা পরিবার অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। তাঁরা যুদ্ধের পূর্বের প্রশিক্ষণ, যুদ্ধকালীন ভয়াবহতা এবং স্বাধীনতা অর্জনের কঠিন বাস্তবতার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভাঙ্গুড়া উপজেলা কমান্ডের এডহক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ও নাগরিক পরিষদ মোঃ গোলাম মোস্তফা (সভাপতি) বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।