পার্বত্য জেলা বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।
২৬শে মার্চ (বৃহস্পতিবার) সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের স্মৃতিশৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে রণাঙ্গনের বীর শহীদদের প্রতি সম্মান জানান বান্দরবান ৩০০নং আসনের সাংসদ সাচিং প্রু জেরী।
পর্যায়ক্রমে, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান, স্মৃতিশৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান জানান।ভোরের আলো ফুটতেই মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে।
এসময় পুলিশ প্রশাসন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি),পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন বোর্ড এর নির্বাহী গন এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮ টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, অতিরিক্ত জেলা প্রশাসক এস,এম,মনজুরুল হক, মো. আবু তালেব, এস, এম হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দত্ত সহ সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন পরবর্তী পুলিশ, আনসার ও ভিডিপি দল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দল এবং বিভিন্ন স্কুল ও কলেজের শির্ক্ষাথীদের অংশগ্রহণে প্যারেড়, মনোমুগ্ধকর শরীর চর্চা প্রদর্শন করা হয়।
পরবর্তীতে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের পাশাপাশি বান্দরবান পার্বত্য জেলা পরিষধ পৃথক ভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্য দিয়ে দিবসটি পালন করেছে।