শনিবার , ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে শহরের মাদ্রাসা মোড় সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও  স্থানীয়রা জানান, রাত ৮ টার দিকে শহরের মাদ্রাসা মোড়ে সড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 নিহত ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর সঠিক কারণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। মৃত্যুর সঠিক কারন ও তার পরিচয় জানতে তদন্ত কাজ শুরু করেছে পুলিশ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।