টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাইশানা উত্তর পাড়া বায়তুল আমান জামে মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পড়ে স্থানীয় সংসদ সদস্য মো. রবিউল আউয়াল লাভলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, “মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সমাজের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনের কেন্দ্র। এই মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য একটি সুন্দর ও আধুনিক ইবাদতের পরিবেশ সৃষ্টি হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ- সভাপতি আহম্মেদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ন- সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মসজিদের নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়।
শনিবার , ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
নাগরপুরে পাইশানা উত্তর পাড়া বায়তুল আমান জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬