শনিবার , ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ট্রাক্টরের চাপায় ৮ বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে আলিফা (৮) নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাইকে থাকা অপর দুই আরোহী আহত হয়েছে। নিহত আলিফা উপজেলার কাশাদহ গ্রামের মোঃ বাবুল হোসেনের মেয়ে। শুত্রবার সন্ধ্যা ৬ টার দিকে নাগরপুর উপজেলার মামুদনগর পুরাতন বাসস্ট্যান্ডের একটু অদুরে জুয়েলের বাড়ির সামনে এই দূর্ঘনাটি ঘটে। প্রতক্ষ্যদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাশাদহ গ্রামের বাবুল হোসেনের ৮ বছরের শিশু কন্যা আলিফা তার ফুপা আজমিরুলের মোটর বাইকে করে নাগরপুরে বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। মোটর বাইকটি ঘটনা স্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি টাক্টরকে সাইড দিতে গিয়ে মোটর সাইকেল থেকে শিশু আলিফা পরে যায়। এ সময় ট্রলি-টাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের দাদা মোঃ আব্দুস সাত্তার জানান,তার নাতনী আলিফা তার ফুপার সাথে বেড়াতে গিয়ে সড়ক দূর্ঘনায় নিহত হয়েছে এবং তার ফুপা আজমিরুল ও ফুপি রত্না আক্তার আহত হয়েছে। তাদেরকে নাগরপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) মোঃ মুরাদ হোসেন জানান, দূর্ঘনার সংবাদ পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্দ্যার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরর্বতী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।