শুক্রবার , ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

চৌহালীতে নানা কর্মসুচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জের চৌহালীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, কোরান তেলাওয়াত, গীতা পাঠ, শহীদ ব্যাধিতে পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ডিসপ্লে প্রদর্শন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২৬ মার্চ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) এইচ.এম খোদাদাদ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্তরে সকাল ৬ টায় শহীদ মিনারে পুস্কস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃ বৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেন ।

 

পরে চৌহালী সরকারি কলেজ মাঠে প্যারেট ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা পরিষদ হলরুমে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম খোদাদাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।