ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) উপজেলা শাখার উদ্যোগে বটতলি আর্দশ মহা বিদ্যালয় চত্তরে মোঃ জামাল উদ্দীন এর সভাপতিত্বে এড. নুরুল ইসলামের পরিচালনায় নব-নির্বাচীত সংসদ সদস্য, ঠাকুরগাঁও-২ ডা. আব্দুস সালামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা. সালাম এমপি, সভার সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য দেন আলহাজ্ব মোঃ জামাল উদ্দীন, আলহাজ্ব মোঃ আবুতাহের সাধারন সম্পাদক, মোঃ করিমুল হক সাবেক সভাপতি উপজেলা বি এন পি, ৬ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, অঙ্গ সংগঠনের সভাপতি- সম্পাদক গণ পৃথক পৃথক ভাবে ফুলের তোড়া দিয়ে বরণ করেন নব নির্বাচীত এমপিকে। এসময় সাধারণ সম্পদক আবুতাহের বলেন, আমরা সবাই কথা না বলে এমপি মহাদয়ের কথা শুনি, আমাদের অনেক চাওয়া পাওয়া আছে তিনি সেই বিষয়ে কথা বলবেন। ডা. আব্দুস সালাম বলেন, আপনারা আমাকে সংবর্ধনা দিচ্ছেন তবে সংবর্ধনা দেওয়ার কথা ছিলো আপনাদের কে আমার, আপনারা আমকে ভোট দিয়েছেন আমার জন্য পরিশ্রম করেছেন দলের বিজয় ছিনিয়ে এনেছন সেই দিক বিবেচনা করে সংবর্ধনা পাওয়ার হকদার হরিপুর বাশীর। ৫৪ বছর যাবত যে কাজ হয়নী সেই কাজের দায়ীত্ত পড়েছে আমার কাধে, আমাকে সময় দিবেন কাকে কি দেওয়া প্রয়োজন আমি জানি, আমি যা ওয়দা করেছি তা বাস্তবায়ন করার সুযোগ দিতে হবে, যদি কোন দলের লোক চাদা নিয়েছে আমাকে জানাবেন আমি তার ব্যাবস্তা নিব, এমপি যেহেতু করেছেন আমার কাছে কাজ বুঝে নিবেন।