বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

শশুরবাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে ভাসমান অবস্থায় জাহিদ হাসান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে নিহত জাহিদের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে চাটমোহর রেলবাজারে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আগেরদিন সোমবার দুপুর ১টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার সিলন্দা বাজার এলাকায় বড়াল নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত জাহিদ জেলার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা হাটপাড়া গ্রামের কাজেম প্রামাণিকের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

এমন ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মঙ্গলবার দুপুরে নিহত জাহিদের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে চাটমোহর রেলবাজারে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জাহিদ কয়েকদিন আগে তার শ্বশুরবাড়িতে ফরিদপুর উপজেলার ডেমরা গ্রামে যায়। গত ২০ মার্চ সন্ধ্যা সাতটার দিকে শ্বশুরবাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি স্বজনরা।

সোমবার দুপুরে সাঁথিয়া উপজেলার সিলন্দা বাজার এলাকায় বড়াল নদীতে এক যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হওয়ার পর খবর পেয়ে পরিবারের সদস্যরা থানায় গিয়ে লাশ জাহিদের বলে সনাক্ত করেন।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দেয়া তথ্য অনুযায়ী তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। কেন কি কারনে বা কিভাবে তিনি মারা গেলেন বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। নগরবাড়ি নৌ পুলিশ এ বিষয়টির আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানান তিনি।

নগরবাড়ি নৌ পুলিশের ইনচার্জ ফকরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা সাঁথিয়া থানায় গিয়ে সুরতাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। মৃত জাহিদের স্বজনরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। প্রাথমিকভাবে আমরা একটি অপমৃত্যু মামলা দায়ের করেছি। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।