মঙ্গলবার , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ মার্চ, ২০২৬
পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের লক্ষণপুরে অবস্থিত বি.এল.কে উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” এই প্রতিপাদ্যে দিনব্যাপী ক্রীড়া ও সামাজিক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় তরুণ ও কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় লাঠি খেলা, মিনি ম্যারাথনসহ বিভিন্ন গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা। প্রাণবন্ত এই আয়োজন ঘিরে এলাকাবাসীর মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ মোল্লা। তিনি তাঁর বক্তব্যে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, একটি সুস্থ, সচেতন ও দক্ষ যুবসমাজই দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। খেলাধুলা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে তরুণদের ইতিবাচক পথে এগিয়ে নিতে হবে।”
এ আয়োজনে কারিগরি সহায়তা প্রদান করে বলন, বার্তা, দাড়িয়াবান্ধা (গাদন) এবং আলোর ভূবন পাঠাগার, কুমারেশ্বর, চাঁদভা, আটঘরিয়া।
খেলা শেষে প্রধান অতিথি হারুনুর রশিদ মোল্লা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি এলাকায় ক্রীড়া চর্চা বৃদ্ধি ও মাদকবিরোধী সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।