শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
বান্দরবানে  গত ১৯ মার্চ মেঘলা, কানাপাড়া এলাকা থেকে উদ্ধারকৃত এক মারমা নারী ও তার চার বছর বয়সি কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছেন বান্দরবান জেলা পুলিশ সুপার আবদুর রহমান।
ঘটনাস্থল পরিদর্শনকালে পুলিশ সুপার ঘটনাটির বিভিন্ন দিক গভীরভাবে পর্যালোচনা করে এবং উপস্থিত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান সহ দ্রুততম সময়ের মধ্যে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।
প্রসঙ্গত গত ১৮ই মার্চ  রমেসিং মার্মা (৩০) ও তার চার বছর বয়সী মেয়ে বৃষ্টি মার্মা বুধবার রাত থেকে মা-মেয়ে নিখোঁজ হয়। আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান পাননি। পরে ১৯শে মার্চ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় লোকজন পাহাড়ের নিচে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে ঘটনার পর বিষয়টি স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করে,পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শনে আসেন জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মান্না দে, তদন্তকারী কর্মকর্তা সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুলিশ সুপার, ভিকটিম পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং রহস্য উদ্‌ঘাটনে পুলিশ আন্তরিকতার সাথে কাজ করছে বলে আশ্বাস প্রদান করেন।
ঘটনাটি উদ্‌ঘাটনে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয় জেলা পুলিশের পক্ষ হতে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।