পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ভাদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা কাজী আদনান রুসেল।
শুক্রবার (২০ মার্চ) সকালে ভাদ্রা ইউনিয়নের বনগ্রাম চৌরাস্তায় এ ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ঈদ উপহার তুলে দেওয়া হয়।
উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী, অর্থ সম্পাদক মো. মহিদুল ইসলাম এবং সদস্য মো. তারিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ভাদ্রা ইউনিয়ন যুব জামায়াতের অর্থ সম্পাদক মো. নবিনুর ইসলাম, যুবনেতা মো. আওলাদ, যুবনেতা নাঈমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে পারলে তবেই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে অতিথিরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।