শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
পবিত্র মাহে রমজানের সমাপ্তিতে মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাগরপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহভীতি, সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের যে শিক্ষা মুসলমানরা লাভ করে, তা যেন ঈদের আনন্দের মধ্য দিয়েও আমাদের জীবনে প্রতিফলিত হয়। ঈদুল ফিতর শুধু আনন্দের দিন নয়, বরং এটি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সাম্যের এক অনন্য দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, ইসলাম ধনী-গরিবের মাঝে বৈষম্য দূর করে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার শিক্ষা দেয়। ঈদের প্রকৃত শিক্ষা হলো—গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। যাকাত, ফিতরা ও দান-সদকার মাধ্যমে সমাজে ভারসাম্য প্রতিষ্ঠা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।
উপজেলা জামায়াত সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম নাগরপুরবাসীর উদ্দেশ্যে আরও বলেন ঈদের আনন্দ যেন সবাই মিলে ভাগাভাগি করে নেই এবং পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রেখে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং সকলের সুস্বাস্থ্য ও সুখ-শান্তি কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।