শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

রামগড়ে কৃতি শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

খাগড়াছড়ির রামগড় উপজেলার ১ নম্বর ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হাজী মোঃ নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাজী মোঃ নুরুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হক মানিক।

অনুষ্ঠানে ১ নম্বর ইউনিয়নের কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এতে অংশ নেন।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং তাদের সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।