শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

টাংগাইলে জামায়াতের ঈদ ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল শহর শাখার উদ্যোগে শহরের সাবালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মসজিদের সামনে  সাধারণ মানুষের মাঝে ঈদ ফুডপ্যাক বিতরণ করা হয়। ১৮ মার্চ (বুধবার ) দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে ফুডপ্যাক বিতরণ করেন টাংগাইল সদর (৫) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমীর আহসান হাবীব মাসুদ । এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন শহরের সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, ১৮ নং ওয়ার্ডের আমীর জহির উদ্দিন বাবরসহ স্থানীয় নেতৃবৃন্দ। ফুডপ্যাক বিতরণপূর্ব বক্তব্যে জেলা আমীর আহসান হাবীব মাসুদ বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমাদের এ আয়োজন। আমরা সমাজের সকল  মানুষের  সুখে দুখে পাশে আছি। সরকারের কাছে আমাদের দাবি সকলের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখুন। নিম্ন আয়ের মানুষের আয় বৃদ্ধির ব্যাবস্থা করে মানুষে মানুষে ধনী গরীবের পার্থক্য কমিয়ে আনুন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।