শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় সাধারণ মানুষের ঈদের আনন্দ আরও উৎসবমূখর করতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। উপজেলার ৬টি ইউনিয়নের ১৬৭জন দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে প্রত্যেককে দুই হাজার টাকা করে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ) , সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমান, বিএনপি’র অন্যতম সদস্য বদিউজ্জামান মানিক, বাবুল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা সভাপতি মাওঃ মোঃ সোলায়মান আলী, সাধারণ সম্পাদক মাওঃ মজিবর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি’র সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। উপজেলার ৬ ইউনিয়নের মোট ১৬৭জন সুবিধাভোগী পরিবার এ মানবিক সহযোগিতা পেয়েছেন। ঈদ উপলক্ষে মানবিক সহায়তার অর্থ হাতে পেয়ে সুবিধাভোগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের মতে, সরাসরি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসা এই মানবিক সহায়তা তাদের আসন্ন ঈদের প্রস্তুতিকে আরও সহজ করেছে। উপকারভোগীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ) বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করছে। উৎসবের আনন্দ যেন কেউ অর্থকষ্টে বঞ্চিত না হয়, সেজন্যই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রান্তিক জনপদের মানুষের জন্য এই বিশেষ মানবিক সহায়তা পাঠিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।