পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচি এর মাধ্যমে। আজ শনিবার (১৪ মার্চ) সকালে ঈশ্বরদী পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আরিফুর রহমান। এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের তালিকাভুক্ত সুবিধাভোগীদের মাঝে মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। জানা গেছে, গত ৯ মার্চ থেকে শুরু হয়ে আগামী ১২ মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে এই চাল বিতরণ কার্যক্রম চলবে। এতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও দুস্থ পরিবারের সদস্যরা উপকৃত হচ্ছেন। কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়। আয়োজনে রয়েছে ঈশ্বরদী পৌরসভা।
শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
ঈশ্বরদীতে অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফ এর ১০ কাজি চাল বিতরণ
প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ মার্চ, ২০২৬