সোমবার , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে অর্ধ-বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা মূল্যায়ন বিষয়ক ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ মার্চ, ২০২৬
দিনাজপুরের বীরগঞ্জে অর্ধ-বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা মূল্যায়ন বিষয়ক ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বীরগঞ্জ শালবন মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন)-এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় পুষ্টি বিষয়ক বিভিন্ন কার্যক্রম ও অর্ধ-বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজ সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন গেইনের রেইন্স প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ মাহবুবুল আলম।
কর্মশালায় উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে দ্বিতীয় দিনে মোহাম্মদপুর, ভোগনগর, সাতোর, মোহনপুর ও মরিচা ইউনিয়নের ২০২৫-২৬ অর্থবছরের পুষ্টি পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
উক্ত কর্মশালায় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মসজিদের ইমাম, নারী উদ্যোক্তা, বাজার কমিটির প্রতিনিধি, সমাজকর্মী, শিক্ষক, সাংবাদিকসহ সুধী সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।