শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

নাগরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ইসলামী ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজের কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাগরপুর সরকারি কলেজ শাখা।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে কর্মচারীদের হাতে ঈদ সামগ্রী তুলে দিয়ে শুভ উদ্বোধন করেন নাগরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মজিদ আকন্দ। এসময় উপাধ্যক্ষ প্রফেসর খন্দকার আনিসুর রহমান উপস্থিত ছিলেন। বিতরণকালে তারা ছাত্রশিবিরের এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, পবিত্র রমজানে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত মহৎ কাজ এবং শিক্ষার্থীদের এমন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।
ঈদ সামগ্রী বিতরণকালে নাগরপুর সরকারি কলেজ ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল মো. রবিউল ছানী বলেন, পবিত্র মাহে রমজান ত্যাগ, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। এ মাসে অসচ্ছল ও কর্মজীবী মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাগরপুর সরকারি কলেজ শাখা কলেজের কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের এই উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
এ সময় কলেজ শাখা ছাত্রশিবির নেতা মো. মামুন মিয়া, জুলাই যোদ্ধা মো. আরমান খান, শিবির কর্মী আকাশ ও জুবায়ের শেখসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।