পাবনার ঈশ্বরদীতে এক বিশেষ অভিযান চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন পাকশী ও দিয়ারবাঘইল এলাকায় এই অভিযান চালানো হয়। বুধবার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদীর ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউস এলাকা থেকে প্রথমে শাহীন হোসেন ও হযরত প্রামাণিক নামে দুজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে মমিনুল ইসলাম খোকন নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। এই চক্রটি নির্বাচনের আগে নাশকতামূলক কাজের জন্য অস্ত্রগুলো মজুত করেছিল কি না, তা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। এ সময় আটককৃতদের কাছ থেকে ৫টি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সোমবার , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
ঈশ্বরদীতে ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ আটক-৩
প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬