মঙ্গলবার , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ইনসাফ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন-মাওলানা দেলোয়ার হোসেন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
জামায়াতের ঢাকা উত্তরের আঞ্চলিক টিম সদস্য মাওলানা দেলোয়ার হোসেন বলেছেন আগস্টের ছাত্র-জনতার বিপ্লব আমাদের এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। যে স্বপ্নে কোনো বৈষম্য ও স্বৈরাচারী থাকবে না। এখন সময় এসেছে সেই স্বপ্নের বাস্তবায়নের। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা আপনাদের কাছে এসেছি। আমরা কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য আসিনি, এসেছি ব্যবস্থার পরিবর্তনের জন্য। ভোট একটি পবিত্র আমানত। আপনারা যদি ইনসাফ কায়েমের লক্ষ্যে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।
তিনি শুক্রবার বিকালে দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ১০ দলীয় জোট নেতৃবৃন্দ ও উলামা মাশায়েখদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাফেজ মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে থানা আমীর মাওলানা আব্দুল  মান্নানের সঞ্চালনা   বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ ১ আসনে জমায়াতের সমর্থিত  ১০ দলীয় জোট প্রার্থী ডাঃ আবুবকর সিদ্দিক , মানিকগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা কামরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা ওলামা বিভাগের  সভাপতি মাওলানা জাকিরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মাওলানা আব্দুল করিম গাজী, ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাওলানা আব্দুল হান্নান প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।